দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে টিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত মামলাকারীদের নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সংবাদমাধ্যমে মানিকবাবু জানিয়েছেন পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত মামলাকারীদের দেশের শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে সরকার সুপ্রিম কোর্টের দেয়া তালিকা অনুযায়ী রাজ্য সরকার উপযুক্ত প্রার্থীদের তাদের নিয়োগপত্র তুলে দেবে,
গত 26 আগস্ট সুপ্রিম কোর্টে তরফে জানিয়ে দেওয়া হয় যে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে আর তা না হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে জারি হতে পারে রুল, মামলাকারী পিটিটিআই চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়টি কতটা এগিয়েছে তাও জানতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের এই মামলার শুনানি হওয়ার কথা মামলা শুনানি হওয়ার আগে পর্ষদের এই আশ্বাসবাণী শুনে আশার আলো দেখতে শুরু করেছেন মামলাকারী কয়েকশো চাকরিপ্রার্থী পিটিটিআই মামলায় সুপ্রিম কোর্টের আগেই মুখ পুড়িয়েছিল রাজ্য সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের একাংশ চলতি বছরের 24 জানুয়ারি শীর্ষ আদালত পিটিটিআই প্রশিক্ষণ তিন মাসের মধ্যে নিয়োগ করতে নির্দেশ দেয় প্রয়োজনে শূন্যপদ তৈরি করে তৈরি করে তাদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়।


0 Comments